মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ১৬
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১৬। মুগীরা ইবন শু'বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট রাত যাপন করলাম। (অন্য বর্ণনায় আমি মেহমান হলাম।) তিনি একটি বকরীর ব্যাপারে নির্দেশ দিলে তা ভূনা করা হয়। তারপর তিনি ছুড়ি নিয়ে তা হতে আমাকে কেটে দিচ্ছিলেন। এ অবস্থায় বিলাল (রা) তার নিকট এসে নামাযের ঘোষণা দিলেন। তখন তিনি ছুড়িটি ফেলে দিয়ে বললেন, তার কী হল, তার হস্তদ্বয় ধূলিমলিন হোক। বর্ণনাকারী বলেন, আমার গোঁফ লম্বা ছিল। তিনি (আমার ঠোটে) একটি মিসওয়াক রেখে তা কেটে দিলেন। অথবা তিনি বললেন, আমি তোমাকে একটি মিসওয়াক রেখে কেটে দিবো।
(বায়হাকী, তায়ালিসী)
হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য এবং এর সনদ সহীহ।
(বায়হাকী, তায়ালিসী)
হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য এবং এর সনদ সহীহ।
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
عن المغيرة ابن شعبة قال بت برسول الله صلى الله عليه وسلم (وفي رواية ضفت) (2) رسول الله صلى الله عليه وسلم ذات ليلة فأمر بجنب (3) فشوى ثم أخذ الشفرة (4) فجعل يحز لي بها منه فجاء بلال يؤذنه بالصلاة فألقى الشفرة وقال ما ل تربت يداه (5) قال وكان شاربى وفي (6) فقصه لي على سواك (7) أو قال أقصه لك على سواك