মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৪৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: পুরুষের জন্য যেসব সুগন্ধি মাকরূহ।
২৪৬। আবূ হাবীবা (র) সূত্রে জনৈক ব্যক্তি (যিনি চার বছর রাসূলুল্লাহ (ﷺ) এর সংশ্রবে থেকেছেন।) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ) এর নিকট আমার বিশেষ প্রয়োজনে উপস্থিত হলাম। সে সময় তিনি আমার গায়ে খালুক দেখে বললেন, তুমি যাও, এটা ধৌত কর। তখন আমি চলে গেলাম এবং একটি কূপে অবতরণ করলাম। তারপর একটি কাপড়ের টুকরা নিয়ে খালুক পরিস্কার করতে লাগলাম। তারপর রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ফিরে এলে তিনি বললেন, তোমার প্রয়োজন পেশ কর।
(হাদীসটি হায়াসামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী আবূ হাবীবা (র) 'তাঈ' হলে তিনি নির্ভরযোগ্য। অন্য কেউ হলে তিনি অজ্ঞাত। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)

كتاب اللباس والزنية
باب ما يكره من الطيب للرجال
عن أبى حبيبة عن ذلك الرجل (7) قال أتيت النبى صلى الله عليه وسلم ولى حاجة فرأى علىّ خلوقا فقال اذهب فاغسله، فذهبت فوقعت فى بئر فأخذت مشقة (8) فجعلت أتتبعه ثم عدت إليه فقال حاجتك