মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২৪৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: পুরুষের জন্য যেসব সুগন্ধি মাকরূহ।
২৪৫। ওয়ালীদ ইবন উকবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয় করেন, তখন মক্কাবাসীরা তাদের ছোট সন্তানদেরকে নিয়ে তাঁর নিকট আসতে শুরু করল। তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাদের জন্য দু'আ করতেন। (বর্ণনাকারী বলেন,) আমাকেও তাঁর নিকট নিয়ে আসা হয়। সে সময় আমার গায়ে খালুক (এক প্রকার রঙ্গিন সুগন্ধি) সুগন্ধি মাখা ছিল। এ জন্য তিনি আমার মাথায় হাত বুলান নি এবং এটা হতে (খালুক ব্যবহার করা) বিরত থাকতেও বলেন নি। আমার মা আমাকে খালুক লাগিয়েছিলেন। আর এই খালুকের কারণে তিনি আমাকে স্পর্শ করেন নি।
(আবূ দাউদ)
كتاب اللباس والزنية
باب ما يكره من الطيب للرجال
عن الوليد بن عقبة قال لما فتح رسول الله صلى الله عليه وسلم مكة جعل أهل مكة يأتونه بصبيانهم فيه سبح على رءوسهم ويدعو لهم، فجئ بى إليه وانى مطيب بالخلوق (5) فلم يمسح على رأسى ولم يمنعه من ذلك إلا أن أمى خلقتنى بالخلوق فلم يمسى من أجل الخلوق
tahqiqতাহকীক:তাহকীক চলমান