মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২১১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: মহিলাদের জন্য কাপড় ঝুলিয়ে পরার অনুমতি প্রসঙ্গ।
২১১। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উম্মুল মু'মিনীনকে এক বিঘত পরিমাণ কাপড় (টাখনুর নীচে) ঝুলিয়ে চলার অবকাশ দিয়েছিলেন। এরপর তারা আরো বাড়ানোর আবেদন করলে তিনি তাদের জন্য আরো এক বিঘত বৃদ্ধি করেন। তারপর তারা একহাত বুলিয়ে দেন। (বর্ণনাকারী বলেন,) তারা আমাদের নিকট কাপড় পাঠিয়ে দিতেন, আমরা তাদের জন্য একহাত পরিমাপ দেই।
(আবু দাউদ, ইবন মাজাহ)
(হাদীসটির সনদে বর্ণনাকারী যায়দ আম্মী-কে হাসান ইবন সুফিয়ান নির্ভরযোগ্য বলেছেন। তবে অনেকে তাকে দুর্বল বলেছেন।)
(আবু দাউদ, ইবন মাজাহ)
(হাদীসটির সনদে বর্ণনাকারী যায়দ আম্মী-কে হাসান ইবন সুফিয়ান নির্ভরযোগ্য বলেছেন। তবে অনেকে তাকে দুর্বল বলেছেন।)
كتاب اللباس والزنية
باب الرخصة فى اطالة ذيل المرأة
عن ابن عمر قال رخص رسول الله صلى الله عليه وسلم لأمهات المؤمنين فى الذيل شبرا فاستزدنه فزادهن شبرا آخر فجعلته ذراعًا فكن يرسان الينا تذرع لهن ذراعا