মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২১০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: মহিলাদের জন্য কাপড় ঝুলিয়ে পরার অনুমতি প্রসঙ্গ।
২১০। নাফি'(র) সূত্রে ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি অহংকারবশত স্বীয় কাপড় (টাখনুর নীচে) ঝুলিয়ে চলে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে (অনুগ্রহের দৃষ্টিতে) তাকাবেন না। বর্ণনাকারী নাফি' (র) বলেন, আমি সংবাদ পেয়েছি যে, এরপর উম্মু সালামা (রা) বললেন, তবে এ ব্যাপারে আমাদের বিধান কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এক বিঘত পরিমাণ ঝুলাতে পারবে। তিনি বললেন, তবে তো আমাদের পা খুলে থাকবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তবে এক হাত। এর আধিক্য বাড়াবে না।
(তিরমিযী, নাসাঈ) এর সনদ সহীহ।
كتاب اللباس والزنية
باب الرخصة فى اطالة ذيل المرأة
عن نافع عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذى يجر ثوبه من الخيلاء لا ينظر الله اليه يوم القيامة، قال نافع فانبئت أن أم سلمة رضى الله عنها قالت فكيف بنا قال شبرا، قالت إذا تبدو اقدامنا، قال ذراعا لا تزدن عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান