মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২০৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাপড় পরার মুস্তাহাব, জায়িয এবং হারাম সীমানা।
২০৮। উবায়দা ইবন খালফ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি যুবক বয়সে মদীনা আসলাম। সে সময় আমি আমার সাদা কালো ডোরাযুক্ত চাদরকে ইযার হিসাবে তা ঝুলিয়ে চলছিলাম। তখন এক ব্যক্তি আমার নিকট এসে আমাকে তার লাঠি দ্বারা আঘাত করে বলল, যদি তুমি তোমার কাপড়টিকে উচিয়ে রাখতে তবে তা টিকসই হত এবং পরিচ্ছন্ন থাকত। আমি তখন লোকটির দিকে তাকালাম: দেখলাম যে, তিনি রাসূলাল্লাহ (ﷺ) । বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এটা একটা ডোরাযুক্ত চাদর। রাসূলাল্লাহ (ﷺ) বললেন, ডোরাযুক্ত চাদর হলে তা উচিয়ে পর। তুমি আমার আদর্শ কি গ্রহণ করবে না? বর্ণনাকারী বলেন, তখন আমি তাঁর ইযারের দিকে তাকিয়ে দেখলাম যে, তা টাখনুর ওপরে এবং গোছার মোটার অংশের নীচে পরিহিত।
كتاب اللباس والزنية
باب ما جاء فى الحد المستحب للثوب والجائز والحرام
208- عن عبيدة بن خلف قال قدمت المدينة وانا شاب مؤازر ببردة لى ملحاء أجرُّها فادركنى رجل فغمزنى بمخصرة معه مقال أما لو رفعت ثوابك كان ابقى وأنقى فالتفت فاذا هو رسول الله صلى الله عليه وسلم قال قلت يا رسول الله إنما هى بردة ملحاء، أما لك فى أسوتى فنظرت إلى ازاره فاذا فوق الكعبين وتحت العضلة