মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৪৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
(প্রাণীর) ছবি সম্পর্কে নিষেধাজ্ঞা। কাপড়, বিছানা, পর্দা ইত্যাদির ছবির বিধান প্রসঙ্গ
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
১৪৭। সা'ঈদ ইবন আবিল হাসান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবন আব্বাস (রা)- এর নিকট এসে বলল, হে ইবন আব্বাস। আমি তো এসব ছবি তৈরী করে থাকি। আপনি আমাকে এ বিষয়ে ফাতওয়া দিন। তিনি বললেন, তুমি আমার কাছে আস। লোকটি তার কাছে গেল। তিনি তার মাথায় হাত রেখে বললেন, আমি (এ বিষয়ে) রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট থেকে যা শুনেছি তাই কি তোমাকে শুনাব? আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, প্রত্যেক ছবি নির্মাতা জাহান্নামে যাবে। যে যে পরিমাণ ছবি তৈরী করেছে, (কিয়ামতের দিন) সবগুলোতে প্রাণ দেওয়া হবে এবং জাহান্নামে শাস্তি দেওয়া হবে। (ইবন আব্বাস (রা) বললেন,) যদি তোমাকে ছবি তৈরী করতেই হয় তবে তুমি গাছ- গাছরা এবং এমন বস্তু ছবির তৈরী কর, যাতে কোন প্রাণ নেই।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
أبواب النهي عن التصوير وحكم ما فيه صور من الثياب والبسط والستور ونحو ذلك - باب ما جاء في النهي عن التصوير ووعيد فاعله
147- عن سعيد بن أبي الحسن قال جاء رجل إلى ابن عباس فقال يا ابن عباس أني رجل أصوّر هذه الصور واصنع هذه الصور فأفتني فيها، قال أدن مني فدنا حتى وضع يده على رأسه قال انبئك بما سمعت من رسول الله صلى الله عليه وسلم؟ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل مصوّر في النار يجعل له بكل صورة صوّرها نفس تعذبه في جهنم، فان كنت لابد فاعلا فاجعل الشجر ومالا نفس له
tahqiqতাহকীক:তাহকীক চলমান