মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৪৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
(প্রাণীর) ছবি সম্পর্কে নিষেধাজ্ঞা। কাপড়, বিছানা, পর্দা ইত্যাদির ছবির বিধান প্রসঙ্গ
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
১৪৬। নাযর ইবন আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি হযরত ইবন আব্বাস (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি লোকদেরকে (বিভিন্ন বিষয়ে) ফাতওয়া দিচ্ছিলেন। তবে তিনি কোন ফতওয়াকে নবী (ﷺ) -এর সঙ্গে সম্পর্কিত করছিলেন না। এমন সময় ইরাক থেকে এক লোক এসে বলল, আমি ইরাকের অধিবাসী। আমি এ ধরনের (প্রাণীর) ছবি তৈরী করি। তখন ইবন আব্বাস (রা) তাকে বললেন, তুমি আমার কাছে আস। (বর্ণনাকারী বলেন,) এটা তিনি দু'বার বা তিনবার বললেন। তারপর সে কাছে আসলে ইবন আব্বাস (রা) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি ইহকালে কোন ছবি তৈরী করবে, কিয়ামতের দিন তাকে এর মধ্যে রূহ ফুঁকতে বাধ্য করা হবে। অথচ সে (তাতে কোনভাবেই) রূহ ফুঁকতে পারবে না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
أبواب النهي عن التصوير وحكم ما فيه صور من الثياب والبسط والستور ونحو ذلك - باب ما جاء في النهي عن التصوير ووعيد فاعله
146- عن النضر بن أنس قال كنت عند ابن عباس رضي الله عنهما وهو يفتي الناس لا يسند إلى النبي صلى الله عليه وسلم شيئا من فتياه حتى جاءه رجل من أهل العراق فقال أني رجل من أهل العراق وأني أصوّر هذه التصاوير، فقال له ابن عباس ادنه إما مرتين أو ثلاثا فدنا، فقال ابن عباس سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صوّر صورة في الدنيا كلف يوم القيامة أن ينفخ فيه الروح وليس بنافخ
tahqiqতাহকীক:তাহকীক চলমান