মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১০৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১০৪। যায়দ ইবন ওয়াহাব (র) সূত্রে জনৈক ব্যক্তি থেকে বর্ণিত যে, এক বেদুঈন নবী (ﷺ) -এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! দুর্ভিক্ষ আমাদের ধ্বংস করে দিচ্ছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার নিকট দুর্ভিক্ষ অপেক্ষা তোমাদের জন্য বেশি ভয়ানক বস্তু রয়েছে। নিশ্চয় তোমাদের ওপর দুনিয়ার ধন-সম্পদ ঢেলে দেওয়া হবে। আহা! যদি সে সময় আমার উম্মত স্বর্ণ পরিধান না করত।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও বাযযার বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী ইয়াযীদ ইবন আবি যিয়াদ দুর্বল। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও বাযযার বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী ইয়াযীদ ইবন আবি যিয়াদ দুর্বল। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
104- عن زيد بن وهب عن رجل أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أكلتنا الضبع فقال رسول الله صلى الله عليه وسلم غير الضبع عندي أخوف عليكم من الضبع، أن الدنيا ستصب عليكم صبا فياليت أمتي لا تلبس الذهب
বর্ণনাকারী: