মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১০২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১০২। আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি তার কোন প্রিয়জনকে আগুনের কড়া পরানো পছন্দ করে, সে যেন তাকে স্বর্ণের কড়া পরায়। আর যে ব্যক্তি তার কোন প্রিয়জনের আগুনের কংকন পরানো পছন্দ করে, সে যেন তাকে স্বর্ণের কংকন পরায়। আর যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের আংটি পরানো পছন্দ করে, সে যেন তাকে স্বর্ণের আংটি পরায়। তবে তোমরা রূপা ব্যবহার করতে পার। এর দ্বারা তোমরা মন ভরে ফুর্তি কর, এর দ্বারা তোমরা মন ভরে ফুর্তি কর।
(আবু দাউদ)
(তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
102- عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من أحب أن يطوق حبيبه طوقا من النار فليطوقه طوقا من ذهب، ومن أحب أن يسور حبيبه سوارا من نار فليسوره بسوار من ذهب، ومن أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب، ولكن عليكم بالفضة العبوا بها لعبا العبوا بها لعبا
tahqiqতাহকীক:তাহকীক চলমান