মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১০১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
১০১। রাসুলুল্লাহ (ﷺ) -এর সহধর্মিণী উম্মু সালামা (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে স্বর্ণ দ্বারা বালা বাঁধাই করা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমরা এটাকে রূপা দ্বারা বাঁধাই করে তাতে সামান্য যাফরান মিশিয়ে নাও।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, আহমাদ (রা)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, আহমাদ (রা)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
101- عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم أنها سألت رسول الله صلى الله عليه وسلم عن الذهب يربط به المسك أو تربط قال اجعليه فضة وصفر بشيء من زعفران