মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৮৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
আংটির নকশা, ডান হাতে আংটি পরার বিধান। মধ্যমা আঙ্গুলে আংটি পরা মাকরূহ।
৮৪। আমাকে ইয়াযীদ (র) হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে হাম্মাদ ইবন সালামা (র) সংবাদ দিয়েছেন। তিনি বলেন, আমি ইবন আবি রাফি' (র)-কে স্বীয় ডান হাতে আংটি পরতে দেখেছি। আমি তাঁকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে, তিনি আবদুল্লাহ ইবন জা'ফর (রা)-কে স্বীয় ডান হাতে আংটি পরতে দেখেছেন। আর আবদুল্লাহ ইবন জা'ফর (রা) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় ডান হাতে আংটি পরতেন।
(তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ)
(তিরমিযী (র) বলেন, বুখারী (র) বলেছেন, উক্ত হাদীস এ অনুচ্ছেদে বিশুদ্ধতম।)
(তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ)
(তিরমিযী (র) বলেন, বুখারী (র) বলেছেন, উক্ত হাদীস এ অনুচ্ছেদে বিশুদ্ধতম।)
كتاب اللباس والزنية
باب ما جاء في نقش الخاتم ولبسه في اليمين وكراهته في الوسطى
84- حدثنا يزيد أنبأنا حماد بن سلمة قال رأيت ابن أبي رافع يتختم في يمينه فسألته عن ذلك، فذكر أنه رأى عبد الله بن جعفر رضي الله عنهما يتختم في يمينه، وقال عبد الله بن جعفر وكان رسول الله صلى الله عليه وسلم يتختم في يمينه