মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৮৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
আংটির নকশা, ডান হাতে আংটি পরার বিধান। মধ্যমা আঙ্গুলে আংটি পরা মাকরূহ।
৮৩। হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মুশরিকদের আগুন হতে আলো গ্রহণ কর না এবং তোমাদের আংটিতে আরবের পরিচিত নকশা অংকন কর না।
(নাসাঈ)
(হাদীসটির সনদে আযহার ইবন রাশিদ বসরী নামে একজন বর্ণনাকারী রয়েছেন। আবু হাতিম (র) বলেছেন, তিনি অজ্ঞাত।)
كتاب اللباس والزنية
باب ما جاء في نقش الخاتم ولبسه في اليمين وكراهته في الوسطى
83- عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال لا تستضيئوا بنار المشركين ولا تنقشوا خواتيمكم عربيا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৩ | মুসলিম বাংলা