মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১১১
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চেহারায় আঘাত করা এবং একে কুৎসিত বলা ও তাতে দাগ দেয়া নিষেধ
১১১. সালিম (র) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চেহারার উপর আঘাত করতে নিষেধ করেছেন।
তার দ্বিতীয় বর্ণনায় 'আবদুল্লাহ ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি চেহারায় দাগ দেয়া অপছন্দ করতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চেহারায় আঘাত করতে নিষেধ করেছেন।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن ضرب الوجه وتقبيحه والوسم فيه
عن سالم عن أبيه (5) قال نهى رسول الله صلى الله عليه وسلم أن تضرب الصور (6) يعني الوجه (وعنه من طريق ثان) (7) عن عبد الله بن عمر انه كان يكره العلم (8) في الصور وقال نهى رسول الله صلى الله عليه وسلم عن ضرب الوجه
tahqiqতাহকীক:তাহকীক চলমান