মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১১০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চেহারায় আঘাত করা এবং একে কুৎসিত বলা ও তাতে দাগ দেয়া নিষেধ
১১০. পুনরায় তিনি বর্ণনা করেন যে, একদা রাসূল (ﷺ) একটি গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন, যার মুখে দাগ দেয়া ছিল। ফলে তার নাকের ছিদ্রের রং পরিবর্তন হয়ে গিয়েছিল। তখন রাসূল (ﷺ) বলেন, এ কাজটি কে করেছে? অন্য বর্ণনায় অধিক বলা হয়েছে: যে একে দাগ দিয়েছে, তার উপর আল্লাহর অভিশাপ। তোমাদের কেউ যেন চেহারায় দাগ না দেয় ও প্রহার না করে।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن ضرب الوجه وتقبيحه والوسم فيه
وعنه أيضا (3) قال مر النبي صلى الله عليه وسلم بحمار قد وسم في وجهه يدخن (4) منخراه فقال رسول الله صلى الله عليه وسلم من فعل هذا (زاد في روية لعن الله الذي وسمه) لا يسمن أحد الوجه ولا يضربن أحد الوجه
tahqiqতাহকীক:তাহকীক চলমান