মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৯৮
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে গালি দেয়া, তার বিরুদ্ধে যুদ্ধ করা সম্পর্কে ভীতি প্রদর্শন এবং যে গালি দিয়েছে সে অপরাধী, আর নির্যাতিত ব্যক্তি যেন সীমা অতিক্রম না করে
৯৮. পুনরায় তিনি বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন নিজের মুসলমান ভাইয়ের প্রতি অস্ত্র দ্বারা ইশারা না করে। কেননা বলা যায় না, শয়তান তাকেই হাতিয়ার বানাতে পারে, (আর এভাবে মানুষ মারার কারণে) সে দোযখের গর্তে পতিত হবে।
كتاب المدح والذم
باب ما جاء في الترهيب من سب المسلم وقتاله وان إثم ذلك على البادئ مالم يعتد المظلوم
وعنه أيضا (1) قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمشين (2) أحدكم الى اخيه بالسلاح فإنه لا يدري أحدكم لعل الشيطان ينزع (3) في يده فيقع في حفرة من نار
tahqiqতাহকীক:তাহকীক চলমান