মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৯৭
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে গালি দেয়া, তার বিরুদ্ধে যুদ্ধ করা সম্পর্কে ভীতি প্রদর্শন এবং যে গালি দিয়েছে সে অপরাধী, আর নির্যাতিত ব্যক্তি যেন সীমা অতিক্রম না করে
৯৭. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পরস্পরকে গালি প্রদানকারীর মধ্যে যে আগে গালি দেয়, সে ব্যক্তি দোষী, যদি নির্যাতিত ব্যক্তি (অর্থাৎ প্রথমে যাকে গালি দেয়া হয়) সীমা অতিক্রম না করে।
كتاب المدح والذم
باب ما جاء في الترهيب من سب المسلم وقتاله وان إثم ذلك على البادئ مالم يعتد المظلوم
عن أبي هريرة (7) قال قال رسول الله صلى الله عليه وسلم المستبان (8) ما قالا فعلى البادئ مالم يعتد المظلوم (9)