মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৫৯
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: অট্টালিকা নির্মাণ করার নিন্দা সম্পর্কে
৫৯. উম্মে মুসলিম আশজায়ীয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করিম (ﷺ) তার কাছে আসলেন; তিনি একটি গোলাকার ঘরে ছিলেন। নবী করিম (ﷺ) বললেন, কি সুন্দর ঘর! যদি এ ঘরে মৃত্যু না আসতো, তিনি বলেন, সে থেকে আমি মৃত্যুর তালাশে আছি।
كتاب المدح والذم
باب ما جاء في ذم البنيان
عن أم مسلم الأشجعية (7) ان النبي صلى الله عليه وسلم أتاها وهي في قبة فقال ما أحسنها ان لم يكن فيها منية (8) قالت فجعلت أتتبعها