মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৫২
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: দশটি বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৫২. 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষীদ্বয় ও হিসাবরক্ষক, সৌন্দর্যের জন্য উল্কি অংকনকারিণী এবং যে নারী উল্কি অংকন করায়, সাদকা অস্বীকারকারী, হালালকারী ও যার জন্য হালাল করা হয়, সকলের উপর লা'নত করেছেন। আর তিনি মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করতে নিষেধ করেছেন।
كتاب آفات اللسان
باب ما جاء في العشاريات
عن علي رضي الله عنه (3) قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه والواشمة والمستوشمة للحسن ومانع الصدقة والمحال والمحلل له وكان ينهى عن النوح

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদের আয়াত ও রাসুলুল্লাহ ﷺ-এর বাণীসমূহ থেকে জানা যায় এবং সুস্থ বুদ্ধির নিকটও এটা এক শাশ্বত সত্য যে, নিকৃষ্ট ও লা'নতযোগ্য জুলমের গুনাহ সুদ গ্রহণ করা ও খাওয়া। নবী করীম ﷺ-এর এই বাণীর উদ্দেশ্য ও দাবি হচ্ছে- সুদী ব্যবসা এমন অশ্লীল ও লা'নতযোগ্য ব্যবসা যে, এতে যে কোনভাবে জড়িত হওয়াও আল্লাহর লা'নতের কারণ। এ ভিত্তিতে সুদ গ্রহণকারী, সুদের দলিল লেখক ও এর সাক্ষীও লা'নতে অংশীদার এজন্য যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের লা'নত ও তাঁদের ক্রোধ থেকে বাঁচতে চায় যে এ ব্যবসা থেকে দূরে দূরেই থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান