সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১৩৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
আমল কবুল না হওয়ার ভয়
১৩৫. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার আমল তাকে মুক্তি দিতে পারবে। তোমরা ইবাদতের বেলায় মধ্যম পন্থা অবলম্বন করো এবং সঠিক পন্থা দৃঢ়তার সাথে আঁকড়ে ধরো। তারা (সাহাবায়ে কিরাম রা:) জিজ্ঞাসা করলেনঃ হে আল্লাহর রাসূল! আর আপনি অর্থাৎ আপনার আমলও কি আপনাকে নাজাত দিবে না? তিনি বললেনঃ না, আমিও না। তবে মহান আল্লাহ তাঁর রহমত, করুণায় আমাকে ঢেকে রাখবেন।
أبواب الكتاب
بَاب التَّوَقِّي عَلَى الْعَمَلِ
135 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ أَحَدٌ مِنْكُمْ بِمُنْجِيهِ عَمَلُهُ، وَلَكِنْ سَدِّدُوا وَقَارِبُوا» . قَالُوا: وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ وَفَضْلٍ»

হাদীসের ব্যাখ্যা:

এ কথা দ্বারা এ হাদীসে এটা বুঝানো হয়নি যে, মানুষ নেক আমলের দ্বারা কোন ফল পাবে না। আল্লাহ রাব্বুল আলামীন হিসাব-নিকাশ ও পাপ-পূণ্যের প্রতিদানের যে ব্যবস্থা করেছেন, তার ভিত্তি হল মানুষের চিন্তা ও কর্মের স্বাধীনতা। আখিরাতের আদালতে মানুষের ভাল ও মন্দ কর্মের ওযন হবে, সে অনুসারে মানুষকে জান্নাত বা জাহান্নামে পাঠানো হবে।

মানুষ অনেক সৎকর্ম করতে পারে। কিন্তু মানুষের স্বাভাবিক ত্রুটি-বিচ্যুতি ও দুর্বলতা এত বেশি রয়েছে যে, যদি আল্লাহ তার হিসেব নেয়া শুরু করেন এবং দয়া করে তা মাফ না করেন, তা হলে সে তার সৎকর্মের ভিত্তিতে বেহেশত লাভ করতে পারবে না। বেহেশতের আলা মাকাম হাসিলের উদ্দেশ্যে আল্লাহ তা'আলার উপর যাতে মানুষ পূর্ণভাবে ভরসা করে ও তাঁর সন্তুষ্টি লাভের জন্য দিন-রাত প্রচুর শ্রম-মেহনত করে, নবী করীম ﷺ সে দিকেই ইঙ্গিত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ - হাদীস নং ১৩৫ | মুসলিম বাংলা