মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৯৫
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: দুই অক্ষর বিশিষ্ট শব্দ দিয়ে যা এসেছে
৯৫. আবূ বাকরা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুটি গুনাহের শাস্তি প্রদানে দেরী করা হয় না, বিদ্রোহ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকরা।
كتاب آفات اللسان
باب ما جاء في الثنائيا
عن أبي بكرة (1) قال قال رسول الله صلى الله عليه وسلم ذنبان معجلان لا يؤخران البغى وقطيعة الرحم