মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৯৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: দুই অক্ষর বিশিষ্ট শব্দ দিয়ে যা এসেছে
৯৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষের মধ্যে দুটি স্বভাব কুফরী হিসেবে গণ্য, আর সে দুটি হলো, মৃতের জন্য বিলাপ করে কাঁদা এবং কারো বংশে অপবাদ আরোপ করা।
(মুসলিম)
(মুসলিম)
كتاب آفات اللسان
باب ما جاء في الثنائيا
عن أبي هريرة (10) قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان هما بالناس كفر (11) نياحة على الميت وطعن في النسب