মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৬৯
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: ঘুরাইয়া–ফিরাইয়া কপটভাবে কথা বলা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৬৯. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম (ﷺ)-এর নিকট প্রবেশের অনুমতি চাইলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ ব্যক্তি নিজের বংশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সন্তান। যখন সে প্রবেশ করলো, তখন রাসূল তাকে দেখে আনন্দিত ও উৎফুল্ল হলেন। এরপর সে বের হয়ে গেল। তারপর তিনি দ্বিতীয় এক ব্যক্তিকে প্রবেশের অনুমতি দিলেন তখন তিনি বললেন, এ ব্যক্তি নিজের বংশের মধ্যে সবচেয়ে উত্তম সন্তান। যখন সে প্রবেশ করলো, তখন তিনি তার প্রতি সেভাবে আনন্দিত হলেন না, যেভাবে প্রথম ব্যক্তির প্রতি হয়েছিলেন এবং তার প্রতি খুশি হননি, যেভাবে ঐ ব্যক্তির প্রতি হয়েছিলেন। সে যখন বের হয়ে গেল, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার কাছে অমুক ব্যক্তি প্রবেশের অনুমতি চাইলো, তারপর আপনি তার সম্পর্কে যা বলার- তা বললেন এবং তাকে দেখে আনন্দ ও উৎফুল্ল প্রকাশ করলেন। অপর ব্যক্তিকে যা বলার তা বললেন, কিন্তু প্রথম ব্যক্তিকে দেখে যেভাবে আনন্দ ও প্রফুল্ল হলেন, তাকে দেখে সেভাবে হলেন না, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে 'আয়েশা! নিকৃষ্ট ব্যক্তি হলো সে, যার কুকর্ম থেকে বেঁচে থাকার জন্য তাকে পরিত্যাগ করা হয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من تشقيق الكلام والتشدق فيه وما جاء في البيان في القول
عن أبي يونس مولى عائشه (3) عن عائشة رضي الله عنها قالت استأذن رجل على النبي صلى الله عليه وسلم فقال بئس ابن العشيرة فلما دخل هش له (4) رسول الله صلى الله عليه وسلم وانبسط اليه ثم خرج ثم خرج فاستأذن رجل آخر فقال النبي صلى الله عليه وسلم نعم ابن العشيرة فلما دخل لم ينبسط اليه كما انبسط الى الآخر ولم يهش له كما هش فلما خرج قلت يا رسول الله استأذن فلان فقلت له ما قلت ثم هششت له وانبسطت اليه وقلت لفلان ما قلت ولم أرك صنعت به ما صنعت للآخر فقال يا عائشه إن من شرار الناس من اتقى لفحشه
হাদীসের ব্যাখ্যা:
এখানে রাসূলুল্লাহ ﷺ এর উত্তরের সারমর্ম এই যে, কোন মানুষ যদি মন্দ ও দুষ্টও হয়, তবুও তার সাথে কথা নম্রতা ও ভদ্রতার সাথেই বলতে হবে। অন্যথায় মন্দভাষা ও কটুকথার প্রতিক্রিয়া এই হয় যে, এমন ব্যক্তির সাথে সাক্ষাত করতে ও কথা বলতে মানুষ পলায়নপর হয়ে যায়। আর যে ব্যক্তির অবস্থা এই হয়, সে আল্লাহর নিকট খুবই মন্দ এবং কেয়ামতের দিন তার অবস্থা হবে খুবই খারাপ। এ হাদীসটি সম্পর্কে কয়েকটি কথা বুঝে নেওয়া উচিতঃ-
(১) রাসূলুল্লাহ ﷺ এ ব্যক্তির আগমনের পূর্বেই উপস্থিত লোকদেরকে তার মন্দ হওয়ার অবগতি সম্ভবতঃ এজন্য দিয়েছিলেন, যাতে তারা তার সামনে সতর্ক হয়ে কথা বলে এবং এমন কোন কথা যেন না বলে ফেলে, যা কোন দুষ্ট ও খারাপ মানুষের সামনে বলা যায় না। এমন কোন পরিণামদর্শিতার কারণে কারো কোন দোষের ব্যাপারে অন্যদেরকে সতর্ক করা গীবত ও পরনিন্দার মধ্যে গণ্য নয়; বরং এমন করার নির্দেশ রয়েছে। যেমন, এক হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: পাপাচারী ও খারাপ মানুষের মধ্যে যে দোষ থাকে, তা লোকদেরকে বলে দাও, যাতে আল্লাহর বান্দারা তার অনিষ্ট থেকে বাঁচতে পারে। কানযুল উম্মাল
(২) এ হাদীস থেকে একথাও জানা গেল যে, কোন ব্যক্তি মন্দ ও দুষ্ট হলেও তার সাথে নরমভাবেই কথা বলতে হবে। এ ঘটনা সম্পর্কেই এক বর্ণনায় এ শব্দমালা এসেছে: রাসূলুল্লাহ ﷺ লোকটির সাথে হাসিমুখে সাক্ষাত করলেন ও কথাবার্তা বললেন। এর দ্বারা বুঝা গেল যে, যারা এ ধারণা পোষণ করে যে, পাপাচারী ও মন্দ স্বভাবের লোকদের সাথে ভালভাবে সাক্ষাত করাও উচিত নয়, এ ধারণা ঠিক নয়।
রাসূলুল্লাহ ﷺ এর প্রসিদ্ধ সাহাবী হযরত আবুদ্দারদা (রা) থেকে ইমাম বুখারী উদ্ধৃত করেছেন যে, তিনি বলতেন: আমরা অনেক এমন মানুষের সাথেও হাসিমুখে সাক্ষাত করি এবং কথা বলি, যাদের অবস্থা ও কর্মের কারণে আমাদের অন্তর তাদেরকে অভিসম্পাত করে। তবে বিশেষ কোন ক্ষেত্রে কঠোর আচরণ ও অসন্তুষ্টি প্রকাশের মধ্যেই যদি কল্যাণ নিহিত থাকে, তাহলে সেখানে এমন পন্থা অবলম্বন করাও ঠিক হবে।
(৩) এ হাদীসেরই এক বর্ণনায় রয়েছে যে, হযরত আয়েশা (রা) যখন রাসূলুল্লাহ ﷺকে জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি সম্পর্কে আপনি নিজেই বলেছিলেন যে, লোকটি খুবই খারাপ, তার সাথে আপনি আবার কেমন করে হাসিমুখে কথা বললেন? রাসূলুল্লাহ ﷺ তখন উত্তর দিলেন: হে আয়েশা! আল্লাহ্ তা'আলা কটুভাষী ব্যক্তিকে পছন্দ করেন না। মর্ম এই যে, কটুকথা বলার অভ্যাস মানুষকে আল্লাহর ভালবাসা থেকে বঞ্চিত করে দেয়। তাই আমি কেমন করে এ দোষে লিপ্ত হতে পারি।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)