মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৬৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: ঘুরাইয়া–ফিরাইয়া কপটভাবে কথা বলা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৬৬. সুহায়ল ইবন যিরা (রা) থেকে বর্ণিত। তিনি মায়ান ইব্‌ন ইয়াযিদ অথবা আবু মায়ানকে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মসজিদে একত্রিত হও, যখন একত্রিত হবে, তখন আমাকে খবর দিবে। আমরা তখন প্রথমে উপস্থিত হলাম। তিনি আমাদের সাথে হাটতে হাটতে এসে বসে গেলেন। তখন আমাদের মাঝে একজন বক্তা বক্তৃতা দিতে উঠে দাঁড়িয়ে বললো, সকল প্রশংসা আল্লাহ্ জন্য, যার প্রশংসা করা তিনি ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব নয়, আর যে প্রশংসা থেকে পিছনে থাকার কোন সুযোগ নেই। অথবা এরূপ কথা বললেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) রাগান্বিত হয়ে উঠে পড়লেন। ফলে আমরা একে অপরকে তিরস্কার করতে লাগলাম এবং বললাম, আল্লাহ্ আমাদের সর্বপ্রথম আগমনকারী বানিয়ে আলাদা বৈশিষ্টের অধিকারী করেছেন। আল্লাহ আরো করেছেন, একথা বার বার বললেন। বর্ণনাকারী বলেন, তারপর আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলাম। আমরা তাঁকে অমুক গোত্রের মসজিদে পেলাম, তারপর তার সাথে আমরা কথা বললাম তিনি আমাদের সাথে চলতে আরম্ভ করলেন। এবং যে বৈঠকে তিনি পূর্বে বসেছিলেন, সেখানে অথবা তার পাশে বসে পড়লেন। তারপর বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি যা চান অগ্রবর্তী করেন, আর যা চান পিছনে রেখে দেন, অবশ্যই কোন কোন কথায় যাদুর প্রভাব রয়েছে। তারপর তিনি আমাদের দিকে ফিরে কথা বললেন এবং আমাদেরকে শিক্ষা দিলেন।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من تشقيق الكلام والتشدق فيه وما جاء في البيان في القول
عن سهيل بن ذراع (5) أنه سمع معن بن يزيد أو أبا معن قال قال رسول الله صلى الله عليه وسلم اجتمعوا في مساجدكم فإذا اجتمع قوم فليؤذنوني قال فاجتمعنا أول الناس فأتيناه فجاء يمشي معنا حتى جلس الينا فتكلم متكلم منا فقال الحمد الله الذي ليس للحمد دونه مقتصر وليس وراءه منفذ ونحوا من هذا فغضب رسول الله صلى الله عليه وسلم (6) فقام فتلاومنا ولام بعضنا بعضا فقلنا خصنا الله به أن أتانا أول الناس وأن فعل وفعل قال فأتيناه فوجدناه في مسجد بني فلان فكلمناه فاقبل يمشي معنا حتى جلس في مجلسه الذي كان فيه أو قريبا منه ثم قال ان الحمد لله ما شاء الله جعل بين يديه وما شاء جعل خلفه وان من البيان سحرا ثم اقبل علينا فامرنا وكلمنا وعلمنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান