মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৬৫
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: ঘুরাইয়া–ফিরাইয়া কপটভাবে কথা বলা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৬৫. ইব্ন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে পূর্বদেশ থেকে দু'জন বক্তা আসে এবং তারা বক্তৃতা দিয়ে বসে পড়লে রাসূলুল্লাহ (ﷺ)-এর খতীব ছাবিত ইবন কায়েস (রা) দাঁড়ালেন এবং বক্তৃতা দিয়ে বসে পড়লেন। লোকেরা তাদের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। এরপর নবী করিম (ﷺ) দাঁড়ালেন তারপর বললেন, হে মানুষ! তোমরা তোমাদের স্বভাব সুলভ কথা বল। কারণ কথার মধ্যে জটিলতা করা শয়তানের কাজ। নবী করিম (ﷺ) বলেন, কোন কোন বক্তৃতায় যাদু রয়েছে।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, পূর্বদেশ থেকে দু'ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়। এরপর তারা উভয়ে এমন চমৎকার বক্তৃতা দেয় যে, লোকেরা তাজ্জব হয়ে যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কোন কোন বক্তৃতায় যাদু রয়েছে, অথবা কোন কোন ভাষণে রয়েছে যাদুকরী প্রভাব।

كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من تشقيق الكلام والتشدق فيه وما جاء في البيان في القول
عن ابن عمر (1) قال قدم رجلان من المشرق خطيبان على عهد رسول الله صلى الله عليه وسلم فقاما فتكلما ثم قعدا وقام ثابت بن قيس خطيب رسول الله صلى الله عليه وسلم فتكلم ثم قعد فعجب الناس من كلامهم فقام النبي صلى الله عليه وسلم فقال يا أيها الناس قولوا بقولكم (2) فإنما تشقيق الكلام من الشيطان قال النبي صلى الله عليه وسلم أن من البيان سحرا (3) (وعنه من طريق ثان) (4) قال جاء رجلان من أهل المشرق إلى النبي صلى الله عليه وسلم فخطبا فعجب الناس من بيانهما فقال رسول الله صلى الله عليه وسلم ان من البيان سحرا وان بعض البيان سحر