মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৮৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : শুভ লক্ষণ গ্রহণ করা।
১৮৯। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ (ﷺ), অশুভ লক্ষণ কী? তিনি বললেন অশুভ কিছু নেই। তিনবার বললেন। এবং তিনি আরো বললেন, শুভ লক্ষণ অর্থাৎ ভাল বাক্য গ্রহণ করা উত্তম।
(হাদীসটি উপরোক্ত শব্দে অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ সহীহ।)
(হাদীসটি উপরোক্ত শব্দে অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ সহীহ।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الفأل
وعنه أيضاً (3) قال قيل يا رسول الله ما الطيرة؟ قال لا طائر ثلاث مرات، وقال خير الفأل الكلمة الطيبة