মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৮৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : শুভ লক্ষণ গ্রহণ করা।
১৮৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কোন কিছুতে অশুভ লক্ষণ নেই। এর মধ্যে (শুভাশুভের মধ্যে) উত্তম হল, ফাল বা শুভ লক্ষণ গ্রহণ করা। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ), ফাল কী? তিনি বললেন, কোন ভাল কথা, যা তোমাদের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি শুনতে পায়।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الفأل
عن أبى هريرة (1) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا طيرة (2) وخيرها الفأل، قيل يا رسول الله وما الفأل؟ قال الكلمة الصالحة يسمعها أحدكم