মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৫০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক, তাবীয এবং অনুরূপ জিনিস বৈধ নয়।
১৫০। জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)-কে নাশরা (মন্ত্র বিশেষ। জাহিলী যুগে কোন ব্যক্তি জিন-পরী দ্বারা প্রভাবিত হলে তাকে উক্ত মন্ত্র পড়ে ঝাড়া হত।) সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এটা শয়তানের কাজ।
(আবূ দাউদ। তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما لا يجوز من الرقى والتمائم ونحوها
عن جابر بن عبد الله (5) قال سئل النبى صلى الله عليه وسلم عن النشرة (6) فقال من عمر الشيطان
tahqiqতাহকীক:তাহকীক চলমান