মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১২০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
ঝাড়ফুঁক এবং তাবীয: বৈধ ও অবৈধ প্রসঙ্গ
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক ও তাবীয বৈধ।
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক ও তাবীয বৈধ।
১২০। আবু লাহমের আযাদকৃত দাস উমায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাহিলী যুগে যে মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করতাম, তা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পেশ করলে তিনি বললেন, এটা হতে এরূপ এরূপ অংশ কেটে ফেল এবং অবশিষ্ট অংশ দ্বারা ঝাড়ফুঁক কর।
বর্ণনাকারী মুহাম্মাদ ইবন যায়েদ (র) বলেছেন, আমি তাকে দেখেছি যে, তিনি এটা দ্বারা পাগল লোকদের জন্য ঝাড়ফুঁক করতেন।
(তিরমিযী, ইবন মাজাহ, হাকিম। তিরমিযী (র) এবং হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
বর্ণনাকারী মুহাম্মাদ ইবন যায়েদ (র) বলেছেন, আমি তাকে দেখেছি যে, তিনি এটা দ্বারা পাগল লোকদের জন্য ঝাড়ফুঁক করতেন।
(তিরমিযী, ইবন মাজাহ, হাকিম। তিরমিযী (র) এবং হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الرّقى والتمائم وما يجوز منها وما لا يجوز
باب ما يجوز من ذلك
باب ما يجوز من ذلك
عن عمير مولى آبى اللحم (7) قال عرضت على رسول الله صلى الله عليه وسلم رقية كنت أرقى بها في الجاهلية، قال اطرح منها كذا وكذا (8) وارق بما بقى، قال محمد بن زيد (أحد الرواة) وأدركته وهو يرقى بها المجانين