মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৮৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আগুনের সেক দ্বারা রোগ নিরাময় করার বিধান। নবী (ﷺ) এটা অপছন্দ করতেন।
৮৬। ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তপ্ত লোহা দ্বারা দাগ দিতে নিষেধ করেছেন। তাপর আমরা দাগ দিলাম; কিন্তু আমরা এর উপকার পাই নি।
(আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান সহীহ। হাফিয (র) বলেছেন, এর সনদ শক্তিশালী।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في جواز التداوى بالكى وكراهة النبى صلى الله عليه وسلم له
عن عمران بن حصين (2) قال نهانا رسول الله صلى الله عليه وسلم عن الكى فاكتوينا فما أفلحنا ولا أنجحنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান