মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৮৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আগুনের সেক দ্বারা রোগ নিরাময় করার বিধান। নবী (ﷺ) এটা অপছন্দ করতেন।
৮৫। ইবন শিহাব (র) থেকে বর্ণিত যে, আবূ উমামা আস'আদ ইবন সাহল ইবন হুনায়ফ (রা) আবু উমামা আস'আদ ইবন যুরারা (রা) থেকে তাঁকে সংবাদ দিয়েছেন। আর তিনি আকাবা দিনের একজন নকীব (প্রতিনিধি) ছিলেন। তিনি অগ্নিবাতে আক্রান্ত হলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে দেখতে আসলেন। তখন তিনি (ﷺ) বললেন, بِئْسَ الْمَيِّتُ لَيَهُودُ এটা তিনি দু'বার বলেন। অচিরেই তারা বলবে, কেন সে তার সঙ্গীকে রক্ষা করতে পারল না। আমি তার অনিষ্টতা ও উপকার সাধনের মালিক নই। তবে আমি তার (রোগমুক্তির) জন্য যথাসম্ভব চেষ্টা করবো। এরপর তিনি তার ব্যাপারে নির্দেশ দিলে তাকে (লোহার) দু'টি শলাকা দিয়ে মাথায় দাগানো হয়। এরপর সে মরে যায়।
(হাকিম, তবারানী)
(হাকিম, তবারানী)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في جواز التداوى بالكى وكراهة النبى صلى الله عليه وسلم له
عن ابن شهاب (12) أن أبا أمامة أسعد بن سهل بن حنيف أخبره عن أبى أمامة أسعد بن زرارة وكان أحد النقباء يوم العقبة أنه أخذته الشوكة (13) فجاءه رسول الله صلى الله عليه وسلم يعوده فقال بئس الميت ليهود مرتين سيقولون لولا دفع عن صاحبه ولا أملك له ضراً ولا نفعاً ولأتمحلن (1) له فأمر به وكوى بخطين فوق رأسه، فمات