মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৭৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: শিঙ্গা গ্রহণ করা এবং এর উপকারিতা ও সময়।
৭৩। আসিম ইবন উমর ইবন কাতাদা (র) থেকে বর্ণিত যে, জাবির ইবন আবদিল্লাহ (রা) মুকান্নাকে দেখতে গেলেন। তিনি (তাকে) বললেন, তুমি যতক্ষণ না শিঙ্গা গ্রহণ করবে, ততক্ষণ আমি এখান থেকে যাব না। কেননা, আমি রাসূল -কে বলতে শুনেছি, নিশ্চয় তাতে (শিঙ্গা গ্রহণে) আরোগ্য রয়েছে।
(মুসলিম)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحجامة وفوائدها وأوقاتها
عن عاصم بن عمر بن قتادة (7) أن جابر بن عبد الله رضى الله عنهما عاد المقَّنع (8) فقال لا أبرح حتى تحتجم فإنى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن فيه الشفاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান