মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৭২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: শিঙ্গা গ্রহণ করা এবং এর উপকারিতা ও সময়।
৭২। সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হলাম। সে সময় তিনি শিঙ্গাদাতাকে ডেকে পাঠালে সে কয়েকটি শিং নিয়ে তাঁর নিকট আসল। বর্ণনাকারী আফফান (র) এক সময় বলেছেন, একটি শিং নিয়ে আসল। তারপর একটি ছুরি দ্বারা (চামড়া) কাটল। সে সময় বনু জাযীবার শাখা বনু ফাযারার জনৈক বেদুঈন আসল। শিঙ্গাদান সম্বন্ধে সে পরিচিত ছিল না। এখন সে দেখল যে, রাসূলুল্লাহ (ﷺ) শিঙ্গা গ্রহণ করছেন, তখন (বিস্ময়ের সঙ্গে) বলল, ইয়া রাসূলাল্লাহ! এটা কী? কিসের কারণে তাকে আপনার চামড়া কাটার অনুমতি দিয়েছেন? তিনি বললেন, এটা হল শিঙ্গা দান। সে বলল, শিঙ্গা কি জিনিস? তিনি বললেন, লোকেরা যে সব বস্তু দ্বারা চিকিৎসা করে, তার মধ্যে এটা সর্বাধিক উত্তম।
(তবারানী। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحجامة وفوائدها وأوقاتها
عن سمرة بن جندب (4) قال دخلت على رسول الله صلى الله عليه وسلم فدعا الحجام فأتاه بقرون (5) فألزمه إياها قال عفان (6) مرة بقرن ثم شرطه بشفرة فدخل أعرابى من بنى فزارة أحد بنى جذيمة فلما رآه يحتجم ولا عهد له بالحجامة ولا يعرفها قال ما هذا يا رسول الله؟ على م تدع هذا يقطع جلدك؟ قال هذا الحجم، قال وما الحجم؟ قال هذا من خير ما تداوى به الناس
tahqiqতাহকীক:তাহকীক চলমান