মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৬৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: শিঙ্গা গ্রহণ করা এবং এর উপকারিতা ও সময়।
৬৮। আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমরা যে সব বস্তু দ্বারা চিকিৎসা কর, এর মধ্যে শিঙ্গা লাগান এবং কুস্ত বাহরী (এক প্রকার সাদা কাঠ বা সাদা চন্দন) ব্যবহার করা সর্বাধিক উত্তম। তোমরা তোমাদের সন্তানদেরকে কণ্ঠনালীতে হাত ঢুকিয়ে কষ্ট দিয়ো না।
(বুখারী ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحجامة وفوائدها وأوقاتها
عن أنس بن مالك (8) أن النبى صلى الله عليه وسلم قال خير ما تداويتم به الحجامة والقسّط البحرى ولا تعذبوا صبيانكم بالغمز
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৮ | মুসলিম বাংলা