মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৬৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: শিঙ্গা গ্রহণ করা এবং এর উপকারিতা ও সময়।
৬৭। তারই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা যেসব দিনে শিঙ্গা গ্রহণ কর তন্মধ্যে সর্বাধিক উত্তম হল, সতের তারিখ, উনিশ তারিখ ও একুশ তারিখে শিঙ্গা গ্রহণ করা। এবং তিনি আরো বললেন, যে রাতে আমাকে মি'রাজে নেওয়া হয়, সে সময় ফেরেশতাদের যে কোন দলের নিকট দিয়ে অতিক্রম করেছি, তারাই বলেছেন যে, হে মুহাম্মাদ। আপনি শিঙ্গা গ্রহণ করুন।
(তিরমিযী। তিনি বলেছেন, হাদীসটি হাসান গারীব।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحجامة وفوائدها وأوقاتها
وعنه أيضاً (3) عن النبى صلى الله عليه وسلم قال خير يوم تحتجمون فيه سبع عشرة (4) وتسع عشرة وإحدى وعشرين (5) وقال وما مررت بملأ (6) من الملائكة ليلة أسرى بى إلا قالوا عليك بالحجامة يا محمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান