মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং:
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : শিকারের কিছু অংশ কুকুর খেয়ে ফেললে তার বিধান।
৪। 'আদী ইবন হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কুকুরের শিকার সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যদি তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দাও এবং তাতে বিসমিল্লাহ উচ্চারণ কর, তবে সে যা যা শিকার করে তা যবাহ করতে পারলে যবাহ করবে (এবং খাবে)। যদি মেরে ফেলে তবুও খাবে। আর যদি কিছু অংশ খেয়ে ফেলে তবে তা খাবে না। (অন্য বর্ণনায় অতিরিক্ত আছে,) কেননা, সে এটা নিজের জন্য ধরেছে।
(বুখারী, মুসলিম, ইমামচতুষ্টয় ও অন্যান্য)
كتاب الصيد والذبائح
باب ما جاء فيما إذا أكل الكلب من الصيد
عن عدي بن حاتم (7) قال سألت رسول الله صلى الله عليه وسلم عن صيد الكلب؟ فقال إذا أرسلت كلبك المعلم فسميت عليه فأخذنا فأدركت ذكاته فذكه، وإن قتل فكل، فإن أكل منه فلا تأكل (1) (زاد في رواية) فإنما أمسك على نفسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান