মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং:
শিকার ও যবাহ অধ্যায়
শিকার পর্ব

পরিচ্ছেদ : প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, বাযপাখী এবং অনুরূপ জন্তর শিকার
৩। 'আদী ইবন হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা এমন এক জাতি যারা এসব কুকুর এবং বাযপাখী দ্বারা শিকার করে থাকি। আমাদের জন্য এসবের মধ্যে কোনটা হালাল হবে? তিনি বললেন, তোমাদের জন্য সে সব জন্তুর শিকার হালাল যেগুলোকে তোমরা (শিকারকার্য) শিক্ষা দিয়েছ, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এসব জন্তু যা তোমাদের জন্য ধরে আনে তা তোমরা খাবে এবং তাতে আল্লাহর নাম উচ্চারণ করবে। এরপর বললেন, তুমি যে কুকুর এবং বাযপাখীকে প্রশিক্ষণ দিয়ে আল্লাহর নাম নিয়ে পাঠাবে, সে যা তোমার জন্য ধরে আনবে তা তুমি খাবে। আমি বললাম, যদি শিকার মেরে ফেলে? তিনি বললেন, যদি মেরে ফেলে আর তা হতে কিছু না খায় তবুও (তা খাবে), কেননা, এটা তোমার জন্য ধরেছে। আমি বললাম, যদি আমাদের কুকুর (শিকারের জন্য) পাঠানোর সময় এদের সঙ্গে অন্য কুকুরও মিলিত হয় তবে এ ব্যাপারে আপনি কি বলেন? তিনি বললেন, তুমি খাবে না; যাবত না এ বিষয়ে অবগত হবে যে, এটাই তোমার জন্য শিকার ধরে এনেছে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা এমন এক জাতি যারা মি'রায ভারী কাঠ বিশেষদ্বারা শিকার করি। সুতরাং আমাদের জন্য কোন বস্তু হালাল হবে? তিনি বললেন, মি'রায দ্বারা যা শিকার কর তা খেয়ো না; তবে যা যবাহ কর তা ব্যতিক্রম।
(বুখারী, মুসলিম ও ইমামচতুষ্টয়)
كتاب الصيد والذبائح
أبواب الصيد

باب ما جاء في صيد الكلب المعلم والبازي ونحوهما
عن عدي بن حاتم (2) قال قلت يا رسول الله إنا قوم نتصيد بهذه الكلاب والبزاة (63) فما يحل لنا منها؟ قال يحل لكم ما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه: فما علمت من كلب أو باز ثم أرسلت وذكرت اسم الله عليه فكل مما أمسك عليك، قلت وإن قتل؟ قال وإن قتل ولم يأكل منه شيئا (4) فإنما أمسكه عليك، قلت أفرأيت إن خالط كلابنا كلاب أخرى حين نرسلها؟ قال لا تأكل حتى تعلم أن كلبك هو الذي أمسك عليك (5) قلت يا رسول الله إنا قوم نرمي بالمعراض فما يحل لنا؟ قال لا تأكل ما أصبت بالمعراض إلا ما ذكيت
tahqiqতাহকীক:তাহকীক চলমান