মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১১৭
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ : গোশত রান্না করা, গোশত দাঁত দ্বারা কামড়িয়ে খাওয়া, বেশি ঝোল দেয়া এবং গরম অবস্থায় পরিবেশন না করা মুস্তাহাব।
১১৭। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা গোশত রান্না করবে, তখন তাতে বেশি করে ঝোল দেবে। অথবা বললেন, পানি দেবে। কেননা, এটা প্রতিবেশীদের দান করার ক্ষেত্রে অধিক সামর্থ্য যোগাবে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ, বাযযার বর্ণনা করেছেন।)
كتاب الأطعمة
باب ما يستحب في طبخ اللحم ونهسه وتكثير المرق وعدم تعاطيه حارا
عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم إذا طبختم اللحم فأكثروا المرق أو الماء فإنه أوسع أو أبلغ للجيران
tahqiqতাহকীক:তাহকীক চলমান