মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৯২
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ : খাওয়ার সময় বিসমিল্লাহ বলা এবং শুরুতে ও শেষে দু'আ পড়া। উপস্থিত লোকদের মধ্যে শ্রেষ্ঠজন দ্বারা খাবার শুরু করা।
৯২। ইবন আ'বুদ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, 'আলী ইবন আবি তালিব (রা) আমাকে বললেন, হে ইবন আ'বুদ। তুমি জান খাবাবের হক কি? বর্ণনাকারী বলেন, আমি বললাম হে ইবন আবদিল মুত্তালিব। খবাবের কি হক রয়েছে? তিনি বললেন, তুমি (খাওয়ার শুরুভাগে) বলবে,
بِسْمِ اللهِ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيمَا رَزَقْتَنَا
(আল্লাহর নামে শুরু করলাম। হে আল্লাহ! আপনি আমাদেরকে যা রিযক দিয়েছেন, তাতে বরকত দান করুন)
এরপর তিনি বললেন, খাবার শেষে তার শুকর কিভাবে আদায় করতে হয় সেটা কি তুমি জান? বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইহার শুকর কিভাবে আদায় করতে হয়? তিনি বললেন, (খাওয়া শেষে) তুমি বলবে
الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَطْعَمَنَا وَسَقَانَا
(সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আহার করিযেছেন এবং পান করিয়েছেন)।
(হাদীসটি 'যিকর' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الأطعمة
باب ما جاء في التسمية على الأكل والدعاء في أوله وآخره وأن أشرف القوم هو الذي يبدأ بالأكل
عن ابن أعبد قال قال لي على بن أبي طالب رضي الله عنه يا ابن أعبد هل تدري ما حق الطعام؟ قال قلت وما حقه يا ابن أبي طالب؟ قال تقول بسم الله اللهم بارك لنا فيما رزقتنا، قال وتدري ما شكره إذا فرغت؟ قال قلت وما شكره؟ قال تقول الحمد لله الذي أطعمنا وسقانا
tahqiqতাহকীক:তাহকীক চলমান