মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৯১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: রাতের খাবার প্রস্তুত হলে এবং সালাতের সময় হয়ে গেলে খাবারকে অগ্রাধিকার দেয়া।
৯১। ইবন উমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, যখন তোমাদের কারো রাতের খাবার উপস্থিত করা হয়, আর সে সময় সালাতের ইকামত বলা হয়, তখন সে যেন খাওয়া শেষ না করে সালাত আদায়ের জন্য না দাঁড়ায়।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ)
كتاب الأطعمة
باب تقديم العشاء إذا وضع وحضرت الصلاة
عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم إذا وضع عشاء أحدكم وأقيمت الصلاة فلا يقوم حتى يفرغ
tahqiqতাহকীক:তাহকীক চলমান