মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৬৪
খাদ্য অধ্যায়
খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী

পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৬৪। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সর্বশেষ যে অবস্থায় দেখেছি সেটা হল, তার এক হাতে তাজা খেজুর ছিল আর অপর হাতে কাঁকড়ী ছিল। তিনি এটা হতে (তাজা খেজুর) খাচ্ছিলেন আর ওটায় কামড় দিচ্ছিলেন। সে সময় তিনি বললেন, নিশ্চয় পিঠের গোশত সর্বাধিক উৎকৃষ্ট।
(হাদীসটি এরূপ শব্দে অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী নাসর ইবন বাব ও হাজ্জাজ ইবন আরতাত সমালোচিত।)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به

باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
وعنه أيضا قال إن آخر ما رأيت رسول الله صلى الله عليه وسلم في إحدى يديه رطبات وفي الأخرى قثاء وهو يأكل من هذه ويعض من هذه، وقال إن أطيب الشاة لحم الظهر
tahqiqতাহকীক:তাহকীক চলমান