মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৬৩
খাদ্য অধ্যায়
খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী

পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৬৩। আবদুল্লাহ ইবন জা'ফর (র) থেকে বর্ণিত যে, তিনি ইবন যুবায়র (র)-এর নিকট এমন সময় হাদীস বর্ণনা করলেন যখন লোকদের জন্য উট যবেহ করা হয়েছিল। তিনি বলেন যে, লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য গোশত দান করছিল। এ অবস্থায় তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, নিশ্চয়ই পিঠের গোশত সর্বোৎকৃষ্ট।
(নাসাঈ, ইবন মাজাহ। তিরমিযী (র)ও শামায়িল অংশে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به

باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن عبد الله بن جعفر يحدث ابن الزبير وقد نحرت للقوم جزور أو بعير أنه سمع رسول الله والقوم يلقون لرسول الله صلى الله عليه وسلم اللحم يقول أطيب اللحم لحم الظهر
tahqiqতাহকীক:তাহকীক চলমান