মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খাদ্য অধ্যায়
হাদীস নং: ৬১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: অসহায় ব্যক্তির জন্য মৃত পশু খাওয়ার অনুমতি প্রসঙ্গ।
৬১। তারই সূত্রে বর্ণিত যে, এক ব্যক্তি তার পিতার সঙ্গে হাররা নামক স্থানে বসবাস করত। তাকে একলোক বলল, আমার একটি উটনী হারিয়ে গেছে। যদি তুমি সেটা পাও তবে তা আটকে রাখবে। এরপর লোকটি উটনী পেল। কিন্তু তার মালিক আসল না। অবশেষে উটনীটি অসুস্থ হয়ে পড়লে লোকটির স্ত্রী তাকে বলল, এটাকে যবেহ করে ফেল, তবে এটা আমরা খেতে পারব। কিন্তু লোকটি তা করল না। অবশেষে উটনীটি মরে গেল। তারপর তার স্ত্রী বলল, এটার চামড়া পৃথক করে ফেলুন, যাতে এর গোশত ও চর্বিগুলো কেটে নিতে পারি। সে বলল, না, (এরূপ করব না) যাবত না আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এ সম্বন্ধে জিজ্ঞাসা করি। (বর্ণনাকারী বলেন,) এরপর লোকটি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমার প্রয়োজন পূরণের জন্য এছাড়া অন্য কিছু আছে? সে বলল, না। তিনি বললেন, তবে তা খাও। এরপর উটনীর মালিক এসে বলল, তুমি কেন এটাকে যবেহ কর নি? সে বলল, আমি তোমার প্রতি লজ্জাবোধ করেছি।
(আবু দাউদ, বায়হাকী। হাদীসটির সনদ ভাল। আবু দাউদ (র) ও মুনযিরী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(আবু দাউদ, বায়হাকী। হাদীসটির সনদ ভাল। আবু দাউদ (র) ও মুনযিরী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الأطعمة
باب الرخصة في أكل الميتة للمضطر
وعنه أيضا أن رجلا كان مع والده بالحرة فقال له رجل إن ناقة لي ذهبت فإذا أصبتها فأمسكها، فوجدها الرجل فلم يجيء صاحبها حتى مرضت، فقالت له امرأته انحرها حتى نأكلها فلم يفعل حتى نفقت فقالت امرأته اسلخها حتى نقدد لحمها وشحمها، قال حتى أسأل رسول الله صلى الله عليه وسلم فسأله فقال هل عندك شيء يغنيك عنها؟ قال لا، قال كلها، فجاء صاحبها بعد ذلك فقال فهلا نحرتها؟ قال استحييت منك