মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৬০
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: অসহায় ব্যক্তির জন্য মৃত পশু খাওয়ার অনুমতি প্রসঙ্গ।
৬০। জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হাররা নামক স্থানের এক ঘরের লোকজন অভাবী ছিল। বর্ণনাকারী বলেন, তাদের একটি উটনী অথবা বললেন, উট মারা গেলে নবী (ﷺ) তাদেরকে তা খেতে অনুমতি দিলেন। বর্ণনাকারী বলেন, শীত মওসুমের বা বছরের অবশিষ্ট দিনগুলো তা তাদের রক্ষা করে। (অন্য বর্ণনায় রয়েছে) রাসূলুল্লাহ (ﷺ) উটনীর মালিককে বললেন, তোমার প্রয়োজন মিটানোর জন্য এ ছাড়া আর কিছু নেই? সে বলল, না। তখন তিনি বললেন, তবে যাও এবং তা খাও।
(বায়হাকী। হাদীসটির সনদ ভাল।)
كتاب الأطعمة
باب الرخصة في أكل الميتة للمضطر
عن جابر بن سمرة أن أهل بيت كانوا بالحرة محتاجين قال فماتت عندهم ناقة لهم أو بعيرهم فرخص لهم النبي صلى الله عليه وسلم في أكلها قال فعصمتهم بقية شتائهم أو سنتهم (وفي رواية) أن رسول الله صلى الله عليه وسلم قال لصاحبها أما لك ما يغنيك عنها؟ قال لا قال اذهب فكلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান