মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৪৩
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: বিভিন্ন প্রকার হারাম জিনিস।

হারাম খাদ্য পর্ব
৪৩। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, খায়বার যুদ্ধকালে লোকেরা খাদ্যাভাবের সম্মুখীন হয়। এজন্য তারা পালিত গাঁধা ধরে যবাহ করে এবং (রান্না করার জন্য) এর গোশত দ্বারা পাতিল ভরে দেয়। এই সংবাদ নবী (ﷺ)-এর নিকট পৌছল। জাবির (রা) বলেন, সে সময় রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিলে আমরা পাতিলগুলো উপুড় করে গোশত ফেলে দেই। তিনি বললেন, অচিরেই আল্লাহ তোমাদেরকে এমন রিযিক দান করবেন যা এটা অপেক্ষা বেশি হালাল এবং বেশি সুস্বাদু। (বর্ণনাকারী বলেন,) সে দিন আমরা পাতিলগুলো টগবগ করা অবস্থায় উপুড় করে ফেলে দেই। সেদিন রাসূলুল্লাহ (ﷺ) পালিত গাধা ও খচ্চর, প্রত্যেক দাঁতবিশিষ্ট হিংস্র পশু ও প্রত্যেক নখরবিশিষ্ট পাখির গোশত হারাম করেছেন। এবং তিনি যবাহের পূর্বে চামড়া খসানো পশু, মুজাস্সামা (গুলি, তীর ইত্যাদির আঘাতে মৃত পশু), হিংস্রবস্তুর কবল থেকে মুক্ত করা পশু, যদি যবাহের আগে মারা যায় ও অন্যায়ভাবে আত্মসাৎ করা মালও হারাম করেছেন।
(হাদীসের মূল অংশ বুখারী মুসলিম বর্ণনা করেছেন। এর সনদ ভাল।)
كتاب الأطعمة
أبواب ما يحرم أكله

باب جامع في تحريم أجناس متعددة
عن جابر بن عبد الله قال لما كان يوم خيبر أصاب الناس مجاعة فأخذوا الحمر الإنسية فذبحوها وملؤا منها القدور فبلغ ذلك نبي الله صلى الله عليه وسلم قال جابر فأمرنا رسول الله صلى الله عليه وسلم فكفأنا القدور، فقال إن الله عز وجل سيأتيكم برزق هو أحل لكم من ذا وأطيب من ذا فكفأنا يومئذ القدور وهي تغلى فحرم رسول الله صلى الله عليه وسلم يومئذ الحمر الإنسية ولحوم البغال وكل ذي ناب من السباع وكل ذي مخلب من الطيور وحرم المجثمة والخلسة والنهبة
tahqiqতাহকীক:তাহকীক চলমান