মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খাদ্য অধ্যায়
হাদীস নং: ৪২
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: আহলে কিতাবের খাদ্য।
৪২। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক যুদ্ধে নবী (ﷺ)-এর নিকট পনির উপস্থিত করা হলে তিনি বললেন, এটা কোথায় তৈরী করা হয়েছে? লোকেরা বললেন, পারস্যে। আমরা মনে করি যে, তাতে মৃত জন্তুর অংশ মিশ্রিত করা হয়েছে। তিনি বললেন, তোমরা এটাতে ছুড়ি দ্বারা আঘাত কর এবং আল্লাহর নাম উচ্চারণ করে খাও। বর্ণনাকারী শারীক (র) অন্য একবার বর্ণনাকালে তাতে অতিরিক্ত বলেছেন, এরপর তারা (ধারাল) লাঠি দ্বারা তাতে আঘাত করতে লাগল।
(বাযযার, তাবারানী। তাবারানী (র) বলেছেন, হাদীসটির সূত্রে বর্ণনাকারী জাবির জু'ফী অধিকাংশ হাদীসবিশারদদের মতে দুর্বল। তবে অনেকে তাকে নির্ভরযোগ্য বলেছেন। এ ছাড়া আহমদ (র)-এর অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)

كتاب الأطعمة
باب ما جاء في طعام أهل الكتاب
عن ابن عباس قال أتى النبي صلى الله عليه وسلم بجبنة في غزاة فقال أين صنعت هذه، فقالوا بفارس ونحن نرى أنه يجعل فيها ميتة، فقال اطعنوا فيها بالسكين واذكروا اسم الله وكلوا، ذكره شريك مرة أخرى فزاد فيه فجعلوا يضربونها بالعصى