মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খাদ্য অধ্যায়
হাদীস নং: ২১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দব
২১। আবদুল্লাহ ইবন ইয়াযীদ সা'দী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার সম্প্রদায়ের কিছু লোক আমাকে নির্দেশ দিল যেন আমি সাঈদ ইবন মুসাইয়্যিব (র) এর নিকট এ মর্মে জিজ্ঞাসা করি যে, লোকেরা যে বর্শা শান দেয় এবং মাটিতে স্থাপন করে তারপর তা দ্বারা হায়েনা হত্যা করা হয়, এমতাবস্থায় আপনি কি এটাকে যবাহ করতে বলবেন? বর্ণনাকারী বলেন, এরপর আমি সা'ঈদ ইবন মুসাইয়্যিব (র)-এর নিকট বসলাম। তখন দেখলাম যে, সিরিয়ার এক বৃদ্ধলোক, যার মাথার চুল এবং দাড়ি সাদা ছিল তার নিকট বসা ছিলেন। আমি তার নিকট এ সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে বললেন, তুমি কি হায়েনা খাও? আমি বললাম, আমি কখনো খাই নি। তবে আমার সম্প্রদায়ের কিছু লোক এটা খায়। এরপর তিনি বললেন, এটা খাওয়া হালাল নয়। তারপর বৃদ্ধলোকটি বললেন, হে আবদুল্লাহ, আমি কি তোমাকে এমন এক হাদীস শুনাব, যা আমি হযরত আবু দারদা (রা) হতে শুনেছি, আর তিনি এটা নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমি আবূ দারদা (রা)-কে বলতে শুনেছি, নবী (ﷺ) (জীবিত প্রাণীর) কর্তিত অংশ হতে, আত্মসাৎকৃত বস্তু হতে, মুজাসসামা (গুলি, তীর ইত্যাদির আঘাতে মৃত পশু) হতে এবং নখরবিশিষ্ট হিংস্র প্রাণী খেতে নিষেধ করেছেন।
বর্ণনাকারী বলেন, এরপর সা'ঈদ ইবন মুসাইয়্যিব (র) বলেন, তিনি সত্য বলেছেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাঈদ ইবন মুসায়্যিব (র)-এর নিকট হায়েনা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি এটাকে অপছন্দ করলেন। আমি তাকে বললাম, আপনার সম্প্রদায়ের কিছু লোক এটা খায়? তিনি বললেন, তারা জানে না। এরপর তার নিকট উপস্থিত জনৈক ব্যক্তি বললেন, আমি আবু দারদা (রা)-কে বলতে শুনেছি, এরপর তিনি উপরোক্ত হাদীস বর্ণনা করেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করেছেন, এটা আহমাদ এবং বাযযার সংক্ষেপে বর্ণনা করেছেন। বাযযার (র) বলেছেন, হাদীসটি সূত্র হাসান।)

كتاب الأطعمة
باب ما جاء في الضب
عن عبد الله بن يزيد السعدي قال أمرني ناس من قومي أن أسأل سعيد بن المسيب عن سنان يحددونه ويكزونه في الأرض فيصبح وقد قتل الضبع أتراه ذكاته؟ قال فجلست إلى سعيد بن المسيب فإذا عنده شيخ أبيض الرأس واللحية من أهل الشام فسألته عن ذلك فقال لي وإنك لتأكل الضبع؟ قال قلت ما أكلتها قط وإن ناسًا من قومي ليأكلونها قال فقال إن أكلها لا يحل، قال فقال الشيخ يا عبد الله ألا أحدثك بحديث سمعته من أبي الدرداء يروي عن النبي صلى الله عليه وسلم؟ قال قلت بلى، قال فإني سمعت أبا الدرداء يقول نهى رسول الله صلى الله عليه وسلم عن كل ذي خطفة وعن كل نهبة وعن كل مجثمة وعن كل ذي ناب من السباع قال فقال سعيد بن المسيب صدق (عنه من طريق ثان) سألت سعيد بن المسيب عن الضبع فكرهها، فقلت له إن قومك يأكلونه، قال لا يعلمون، فقال رجل عنده سمعت أبا الدرداء فذكر الحديث المتقدم