মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ২০
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: হায়েনা
২০। আবদুর রহমান ইবন আবদিল্লাহ ইবন আবি আম্মার (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির (রা)-কে জিজ্ঞাসা করলাম, হায়েনা খেতে পারব? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, এটা শিকার? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, এটা কি আপনি নবী (ﷺ) হতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ।
(বায়হাকী ও ইমামচতুষ্ঠয়। তিরমিযী (র) হাদীসটিকে সহীহ বলেছেন। আবু দাউদ (র) ও মুনযিরী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الأطعمة
باب ما جاء في الضبع
عن عبد الرحمن بن عبد الله بن أبي عمارقال سألت جابرا فقلت الضبع آكلها؟ قال نعم قلت أصيد هي؟ قال نعم، قلت أسمعت ذاك من نبي الله صلى الله عليه وسلم؟ قال نعم
tahqiqতাহকীক:তাহকীক চলমান