মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খাদ্য অধ্যায়
হাদীস নং: ৯
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দব
৯। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক লোক নবী (ﷺ)- কে দব সম্বন্ধে জিজ্ঞাসা করল। তিনি তখন মিম্বরে ছিলেন। তিনি বললেন, আমি তা খাই না এবং তা নিষেধও করি না। এরপর নবী (ﷺ) বললেন, যে ব্যক্তি এই গাছের ফল (অর্থাৎ রসুন) খাবে, সে যেন অবশ্যই মসজিদে না আসে।
(বুখারী, মুসলিম, বায়হাকী, মালিক)
(বুখারী, মুসলিম, বায়হাকী, মালিক)
كتاب الأطعمة
باب ما جاء في الضب
وعن ابن عمرأن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الضب وهو على المنبر، فقال لا آكله ولا أنهى عنه، فقال النبي صلى الله عليه وسلم من أكل من هذه الشجرة فلا يأتين المسجد