মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খাদ্য অধ্যায়
হাদীস নং: ৮
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দব
৮। ইয়াযীদ ইবনুল আসাম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একলোক আমাদেরকে (খাদ্য খাওয়ার জন্য) দাওয়াত করে। সে এক দস্তরখানে তেরটি দব উপস্থিত করল। এটা ছিল রাতের খাবার। তখন কিছু লোক খায় আর কিছু লোক বিরত থাকে। ভোর হলে আমরা ইবন আব্বাস (রা)-এর নিকট উপস্থিত হলাম। আমি তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তার নিকট উপস্থিত লোকেরা বিভিন্ন উক্তি করেন। তাদের একজন বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি এটা আহারও করি না এবং হারামও বলি না। বর্ণনাকারী বলেন, এরপর ইবন আব্বাস (রা) বললেন, তোমরা বড়ই খারাপ উক্তি করেছ। কেননা, রাসূলুল্লাহ (ﷺ)-কে হালাল ও হারাম সাব্যস্ত করার জন্যই পাঠানো হয়েছে। তারপর বললেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) মায়মুনা (রা)-এর ঘরে ছিলেন। তার সঙ্গে ফযল ইবন আব্বাস (রা), খালিদ ইবনুল ওয়ালীদ (রা) এবং এক মহিলা উপস্থিত ছিলেন। সে সময় তাদের সামনে এক দস্তরখানে রুটি ও দবের গোশত উপস্থিত করা হয়। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) খেতে গেলে বলেন, আমি এটার গোশত খাই নি। তবে তোমরা খাও। বর্ণনাকারী বলেন, তখন ফযল ইবন আব্বাস (রা), খালিদ ইবন ওয়ালীদ (রা) এবং সে মহিলা খেল। বর্ণনাকারী বলেন, মায়মুনা (রা) বললেন, যে খাবার রাসূলুল্লাহ (ﷺ) খাননি সেটা আমিও খাব না।
كتاب الأطعمة
باب ما جاء في الضب
عن يزيد بن الأصم قال دعانا رجل فأتى بخوان عليه ثلاثة عشر ضبا، قال وذاك عشاء فآكل وتارك، فلما أصبحنا غدونا على ابن عباس رضي الله عنهما، فسألته فأكثر في ذلك جلساؤه، حتى قال بعضهم قال رسول الله صلى الله عليه وسلم لا آكله ولا أحرمه، قال فقال ابن عباس بئسما قلتم، إنما بعث رسول الله صلى الله عليه وسلم محلا ومحرما، ثم قال كان رسول الله صلى الله عليه وسلم عند ميمونة وعنده الفضل بن عباس وخالد بن الوليد وامرأة فأتى بخوان عليه خبز ولحم ضب، قال فلما ذهب رسول الله صلى الله عليه وسلم يتناول، قالت له ميمونة، إنه يا رسول الله لحم ضب، فكف يده، فقال لحم لم آكله، ولكن كلوا، قال فأكل الفضل بن عباس وخالد بن الوليد والمرأة، قال وقالت ميمونة لا آكل من طعام لم يأكل منه رسول الله صلى الله عليه وسلم